নাসার অফিসিয়াল ওয়েবসাইট থেকে August 31, 2015 একটি ভিডিও প্রকাশ করা হয় ।। তাতে ব্লাডমুন কিংবা সুপারমুন এর বিষয়ে খুব মজার কিছু তথ্য ও এই বছর মানে ২০১৫ তে কবে ব্লাডমুন কিংবা সুপারমুন দেখা যাবে তা বলা হয় ।। আসুন আগে ভিডিওটা দেখে নেই ।
(ভিডিওর ভাল রেগুলেশান ও মুল পেজ লিংক নিচে দেয়া আছে )
।।
এখন ব্লাডমুন কিংবা সুপারমুন নিয়ে সামান্য কিছু বলি । ব্লাডমুন কিংবা সুপারমুন এটি মূলত চাঁদের একটি প্রতিচ্ছায়া। যার ফলে চাঁদকে রক্তিম মনে হয়। ব্লাডমুন তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে। ব্লাডমুন হয় পূর্ণিমার সময়। ঠিক ঐদিনই চন্দ্রগ্রহণও হয়। এবছরের এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরের ২৭ তারিখ হবে ব্ল্যাডমুন। এদিন চাঁদ পৃথিবীর অনেকটাই কাছে চলে আসবে। ফলে চাঁদকে বড় মনে হবে। চাঁদের আলো হবে উজ্জ্বল। ঐদিন প্রথমে পূর্ণ চাঁদটি পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে এমন একটি কাছাকাছি অবস্থানে চলে আসবে, যখন চাঁদকে বেশি বড় দেখাবে। মূলত সুপারমুন পৃথিবীর পেছন দিকে অন্ধকার অঞ্চলে প্রবেশ করলে পূর্ণ চন্দ্রগ্রহণে রূপ নেয়, লাভ ছোপ ছোপ আলোর আভা ছড়ায়। এজন্য একে ব্লাডমুন বলা হয়।
যারা ইউরোপ বা আফ্রিকাতে আছে তারা ২৮ তারিখ ভোরে দেখতে পাবে সুপারমুন । এই ভিডিওতে বিগত শতাব্দির সুপারমুনের তথ্য দেয়া আছে , ৩০ বছর পর চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসছে
আর কয়েকদিন দিন পর আকাশে আমরা যাকে দেখব, সেই ‘সুপার মুন’ দেখার সুযোগ আমরা পাই খুব কম।আর একই দিনে ‘সুপার মুন’ আর ‘পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ’ এর ঘটনাকে বিরলই বলা যায়। যা গত ৩০ বছরে ঘটেনি।একশো বছরে আমরা এই সুযোগ পেয়েছিলাম মাত্র পাঁচ বার। ১৯১০, ১৯২৮, ১৯৪৬, ১৯৬৪ আর ১৯৮২ সালে। এই সুযোগ আবার পাব ১৮ বছর পর ২০৩৩ সালে।
চাঁদ আসলে পুর্ন বৃত্তের মত আমাদের চারপাশে মানে পৃথিবীর চারপাশে ঘোরেনা ।। অনেকটা ডিমের মত চেপ্টা আকারে ঘোরে, মানে কেন্দ্রের কখনো দূরে কখনো কাছে এই স্থানে কেন্দ্র পৃথিবী । ২৭ সেপ্টেম্বর আসবে আমাদের সবচেয়ে কাছে, যাকে বলে ‘পেরিজি’।
তবে এই দিনে পৃথিবী ধ্বংসের অনেক গুঞ্জনের খবর থাকলেও এমনটা হবার সম্ভাবনা নাই বলে নাসা জানিয়েছে
তথ্যসুত্রঃ
বিস্তারিত জানতে নাসার সাইটে ঘুরে আসতে পারেন
No comments:
Post a Comment